নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার পলাতক আসামি আকাশ (২৮) কে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছ। হত্যাকাণ্ডের ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৬টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুর জেলা পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে বলে জানানো হয় । হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সকল ইউনিট কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার।
সোমবার রাত ৯টা ৩০মিনিটে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাংগি গ্রামে একই পরিবারের দুইজনসহ প্রতিবেশী একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তারা হলেন, রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল হোসেন (৪৫)। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) ও আরজিনা বেগম (৪৫) নামে ২ জন আহত হয়।
এই ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।