সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাল উদ্ধার, আটক ২

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৩:৪৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৩:৪৬:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা কাটারীভোগ চাল ট্রাকসহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহার, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৭০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় ।

এ ঘটনায় পুলিশ লিটন সরকার ও সুমন সরকারকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাল ক্রয় করে ঢাকা মেট্রো (ট -১২ -৫০৫৮) নম্বরের ট্রাকে ভর্তি করে সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়। চালভর্তি ট্রাক সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত, পা, মুখ বেঁধে মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে রেখে চাউল ভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানতে পেরে চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ করেন

 শিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা ও মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তাসহ ৫৭০ বস্তা চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬)কে পুলিশ আটক করেছে।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাকসহ ৫৭০ বস্তা চাউল উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছি। থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com