পদ্মার ২৫ কেজির পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০২:০৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০২:০৩:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার সকালে বাজারের রেজাউল মন্ডলের আড়তে বিক্রি করা হয়।


আড়ৎ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় স্থানীয় জেলে এরশাদ হলদার ও তার সহযোগীরা জাল ফেললে ভোরে বড় আকৃতির পাঙাশটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে এনে ওজন করলে এর ওজন দাঁড়ায় ২৫ কেজি। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

 
তিনি জানান, মাছটি ৭০ হাজার টাকায় ক্রয় করে পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৭১ হাজার ২৫০ টাকায় কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় বিক্রি করা হয়েছে। দীর্ঘদিন পর এত বড় আকৃতির পাঙাশ নদীতে পাওয়া গেছে।

 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা-যমুনার মোহনায় প্রাকৃতিকভাবে বড় আকারের পাঙাশসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। তবে নদীতে মাছের উৎপাদন টিকিয়ে রাখতে অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা এবং জেলেদের সচেতনতা বৃদ্ধি জরুরি। এতে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ আহরণের সম্ভাবনা বাড়বে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com