নিজস্ব প্রতিবেদক
তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে রূপনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি ব্যতিক্রমধর্মী “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
উন্মুক্ত মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে সঠিক পথে রাখতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ কেবল আইনগত সমস্যা নয়; এগুলো সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
একটি নিরাপদ, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।