স্বচ্ছতা, গতিশীলতা ও হয়রানিমুক্ত পরিবেশ ভূমি সেবাতে জেলায় দ্বিতীয় ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:১৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:১৫:৪৩ অপরাহ্ন
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
 
ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করে কাজের গতিশীলতা বৃদ্ধি ও সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
 
২০২৬ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে রবিবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসন তাঁকে এই সম্মানে ভূষিত করেন। মাহবুবুর রহমান ত্রিশালে যোগদানের পর থেকেই ভূমি অফিসকে দালালমুক্ত করন, সেবার মানোন্নয়ন ও জনসাধারণের ভূমি সেবা পেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
 
ত্রিশাল সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। আমি চেষ্টা করেছি সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়। এই অর্জন আমার একার নয়, এটি পুরো ভূমি অফিসের টিমওয়ার্কের ফল। ভবিষ্যতে ত্রিশালের ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব করাই আমার মূল লক্ষ্য।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com