বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জে পৌরশহরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে। গত শনিবার ২৫ এপ্রিল পৌরশহরে বালুয়াভাটা এ ঘটনা ঘটে। হামলার সময় তাদের হাতে দেশিয় অস্ত্র ছিল বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম খোকা নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী স্ত্রী থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।তার হলেন, মনিকা, মিজান, সাইদ। হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্হলে ক্ষতিগ্রস্ত বাড়িতে এসে মুঠোফোনে ভিডিও তদন্ত করে নিয়ে যান।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যাবসায়ী নুরুল ইসলাম খোকার ভাতিজা মিজান আলী বিদেশে যাওয়ার পূর্ব থেকে জের ধরে তাদের সঙ্গে সম্পর্ক চিড় ধরে। তখন থেকে বিভিন্ন সামাজিক ভাবে ব্যাবসায়ীর পরিবারকে সন্মানহানী ও হেনস্তা করার অভিযোগ উঠেছে বিবাদী তিনজনের বিরুদ্ধে। ঘটনার দিনে ঐ ব্যবসায়ী বাড়িতে না থাকায় তার স্ত্রী একায় ছিল।
এ সুযোগে বিবাদীরা দলবল নিয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা লুটপাট চালায়। পরে ব্যাবসায়ীর একমাত্র ছেলে রুবেলকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। ব্যাবসায়ী স্ত্রী সাংবাদিককের কাছে বলেন, তারা হাতে বটি,দা নিয়ে এসে আমার বাড়িতে ঢুকে হামলা চালায়। পরে আলমারিতে থাকা ৪ভরি স্বর্ন, ব্যবসায়ীর নগদ গচ্ছিত টাকা লুটপাট করে চলে যান।

সোমবার দুপুরে সরজমিনে ঘটনাস্থলে যেয়ে প্রতিবেশি দুই বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানা যায়,এভাবে দিনে দুপুরে একজন সন্মানী মানুষের বাসায় ঢুকে হামলা করা ঠিক হয়নি। আমরা জানি বাদী বিবাদী মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। তারা নিজরা পারিবারিক ভাবে বসে বিষয়গুলো সমাধান করা দরকার ছিল।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঐ ব্যবসার বাড়িতে হামলা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি।