গৌরীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৮:২৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৮:২৮:৫২ অপরাহ্ন
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে| সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের মধ্যবাজারস্থ ধানমহাল এলাকার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে|

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম|
অভিযানসূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সোনালী মেডিকেল হলকে ৮ হাজার টাকা, রতন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, নিষিদ্ধ পণ্য রাখায় হাসান স্টোরকে ৩ হাজার টাকা ও দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে|

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, ২০০৯  সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে এই জরিমানা করা হয়েছে| এ ধরণের অভিযান অব্যাহত থাকবে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com