নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, বাজার ব্যবস্থাপনা কমিটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুতুপালং বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছিল। জনদুর্ভোগ কমাতে এবং সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি সকাল থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলে। এতে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ সহায়তা করেন।
উচ্ছেদ কার্যক্রম শেষে বাজারে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জহির আহমেদ বলেন, আমরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে ভবিষ্যতে যেন আবার কেউ অবৈধভাবে দখল করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।