নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৫:৩০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৫:৩০:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৯০ রাউন্ড গুলি ও ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুইটি জি-৩ রাইফেল ও একটি এমএ-১ বিদেশি অ্যাসল্ট রাইফেল রয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে নৌবাহিনী এই অভিযান চালায়। এ দিন বিকালে নৌবাহিনী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনী বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই অভিযান চালায়। অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, ওই সময় পাচারের জন্য মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারি বৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com