নিজস্ব প্রতিবেদক
ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকবে গেদে-দর্শনা বন্দর। তবে যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন, তারা ফিরতে পারবেন।
সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের সূত্রমতে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন।
তিনি জানান, ২৯ এপ্রিল ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আজ ২৭ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিট থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী নাগরিক গমনাগমন বন্ধ করে দিয়েছে ভারতের গেদে বন্দর ইমিগ্রেশন। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকেরা গমনাগমন করবেন। আগামী ৩০ এপ্রিল থেকে আগের মতো কার্যক্রম চলবে।