​রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৯:১৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৯:১৭:৪২ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)| 
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়| তবে উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা|
রবিবার সকাল ১১টায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়| 

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়|
রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে প্রেমতলী বিওপি’র আরেকটি দল গোদাগাড়ী থানার ফরাদপুর ফরেস্ট বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি আম বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়|

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি|#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com