নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশকে লুটপাট করেছে। ফলে দেশের সর্বত্র ক্ষত সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে মিরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া আঞ্জুমেরনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং আবুতোরাব-হাসেমনগর-চরশরৎ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার দুপুরে মিরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া আঞ্জুমেরনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং আবুতোরাব-হাসেমনগর-চরশরৎ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের রাস্তা-ঘাট, পুল-কালভার্টসহ অবকাঠামো উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি। বরং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’
নুরুল আমিন দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের সময় স্বল্প সময়ের মধ্যেই উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হয়েছে।
ধর্মীয় স্লোগান ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ কোনো দলের নয়, এটি মুসলমানদের স্লোগান। এই স্লোগান ব্যবহার করে কোনো ধরনের সহিংসতা বা অন্যায় করা উচিত নয়।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম হারে দাম বাড়ানো হয়েছে। পাশের দেশ ভারতের তুলনায় বাংলাদেশে দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. দিদারুল আলম, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য তাহের আহম্মদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন মিয়া, সাবেক সদস্য সচিব মুসা চেয়ারম্যান।
উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদল নেতা এস এম সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তৌহিদ, সাধারণ সম্পাদক আবু দাউদ, মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহেদ আহম্মদ এবং মঘাদিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম।