রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে সাপ্তাহিক জাগো পত্রিকা ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২৫ এপ্রিল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আয়োজন করেন জাগো রংপুর পত্রিকা সম্পাদক ফেরদৌস আলী।অনুষ্ঠানে বক্তব্য সাংবাদিক নেতারা বলেন,জাগো রংপুর পত্রিকাটি দীর্ঘ দিনের পুরোনো পত্রিকা। এ পত্রিকায় অনেক স্বনামধন্য সাংবাদিকরা কাজ করেছেন। কিন্তুু পত্রিকাটি আজও উন্নত ছোঁয়া লাগেনি।অর্থনৈতিক স্বল্পতা কারনে পত্রিকা আজ লোকসানের বোঝা মাথায় নিয়ে চলছে।পত্রিকাটি আরো আধুনিক করার জন্য সবার সহযোগিতা কামনা করি। সাংবাদিক নেতারা আরো বলেন,জাগো রংপুর পত্রিকা সাপ্তাহিক থেকে প্রতিদিন বের হোক এই শুভকামনা করি।
দৈনিক আমার দেশ পত্রিকা বিভাগীয় সাংবাদিক বাদশাহ ওসমানী সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, জাগো রংপুর পত্রিকা আমি সাফল্য কামনা করি। পত্রিকাটি আমাদের আরো আধুনিক ও যুগোপযোগী সংবাদ উপহার দিক এই শুভকামনা করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবতী মুঠোফোন বক্তব্য বলেন,জাগো রংপুর পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি উপস্থিত না থাকতে পেরে আন্তরিক দু:খিত।আমি পত্রিকাটি সম্পাদক সাহেবকে বলবো বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এই প্রত্যাশা করি। পরিশেষে জাগো রংপুর পত্রিকা শুভকামনা করি।
অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, জাগো রংপুর পত্রিকাটি স্হানীয় হলেও মান চমৎকার । সংবাদ সুন্দর উপহার দেয়।আমি সহ সবাইকে এই পত্রিকাটি আরো মান উন্নয়ন জন্য সংস্কার জন্য এগিয়ে আসা উচিত। পরিশেষে আমি জাগো রংপুর পত্রিকাটি সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে আমন্ত্রিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, জাগো রংপুর পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আর সবাই আমরা একত্রিত হয়েছি। এজন্যে খুব সুন্দর লাগছে। পত্রিকাটি আমাদের মাঝে আরো ভালো কিছু সংবাদ উপহার দেবে এই শুভকামনা করি।তিনি উপস্থিত সাংবাদিক বৃন্দকে বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংবাদ করার জন্য তিনি অনুরোধ করেন।আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।পরিশেষে জাগো রংপুর পত্রিকাটি আরো সুন্দরভাবে এগিয়ে যাক এই শুভকামনা করি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাগো রংপুর পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলীসহ বিভিন্ন পত্রিকা কর্মরত সাংবাদিক বৃন্দ।