দেবীগঞ্জে মোটরসাইকেল মামলাকে কেন্দ্র করে ইউএনওর ওপর হামলা, তেল বিক্রি বন্ধ : জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৬:১৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৬:১৬:২৫ অপরাহ্ন

মোঃ রাকিব হাসান,জামালপুর। 

অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলায় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৫ এপ্রিল )দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করে উপজেলা প্রশাসন, জামালপুর সদর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এড.শাহ মোঃ ওয়ােরেছ আলী মামুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার,জামালপুর সদর থানা ওসি,মোঃ মিজানুর রহমান,জামালপুর সদর নির্বাহী প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার,জামালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন,জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন,জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন,জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামছুল হক।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ পথচলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান,বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com