নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার জন্য ‘পরিকল্পিত প্রচেষ্টা’ চালানো হচ্ছে বলে শনিবার সতর্ক করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। খবর আনাদোলুর।
ইসরাইলের দখলদারিত্ব থেকে সিনাই উপদ্বীপের মুক্তির ৪৪তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিসি বলেন, ‘মানচিত্র নতুন করে আঁকার পরিকল্পিত প্রচেষ্টার মধ্যে মধ্যপ্রাচ্য এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’
এসময় তিনি গত অক্টোবরে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বের পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান। যার মধ্যে রয়েছে মানবিক সহায়তার অবাধ প্রবেশ এবং অবিলম্বে উপত্যকাটি পুনর্গঠন শুরু করা। এছাড়াও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোনো অপচেষ্টাকে মিশরের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করার কথাও জানান প্রেসিডেন্ট সিসি।
উল্লেখ্য, ইসরাইলের দুই বছরব্যাপী গণহত্যায় গাজা ধ্বংস হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির প্রথম পর্বে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছিল। এদিকে যুদ্ধবিরতির লঙ্ঘন করে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।