​সিরাজদিখানে রশুনিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০২:৩০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০২:৩০:২২ অপরাহ্ন

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রশুনিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় ১.২০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখনন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com