সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ আলী (৩২)’কে নারয়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০১:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০১:৪৩:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​

সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ আলী (৩২)’কে  নারয়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব

গত ০৩/০২/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার বারুপুর এলাকায় আসামি মোহাম্মদ আলী (৩২) একজন বুদ্ধি প্রতিবন্ধি’কে কৌশলে শাড়ী তৈরীর ফ্যাক্টরিতে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে| ধর্ষণের ঘটনা জানতে পেরে ভিকটিমের পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান|

 এ ঘটনায় গত ০৫/০২/২০২৫ তারিখে ভিকটিমের মা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় অভিযোগ দায়ের করলে এনায়েতপুর থানার মামলা নং- ০২, তারিখ- ০৫/০২/২০২৫ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) রুজু হয়| উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে|

 এরই ধারাবাহিকতায় গতকাল ২৪/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগিতায় নারয়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা সাওঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোহাম্মদ আলী (৩২), পিতা- মো: নুরু প্রামানিক, সাং- বারুপুর, থানা- এনায়েতপুর, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে|  

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| র‌্যাব-১০ এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com