ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফুলবাড়ীতে ইসলাম ফিলিং স্টেশনকে জরিমানা

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১১:৫৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:৫৭:৪৪ অপরাহ্ন
 
 

মো. হারুন-্উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর) থেকে:

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির অভিযোগে ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফুয়েল কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। অভিযানে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির সত্যতা পাওয়া গেলে ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, ট্যাগ অফিসার মিসবাহ আহমেদ এবং পুলিশ সদস্যরা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে শুধুমাত্র ফুয়েল কার্ডধারীদের কাছে তেল বিক্রির নির্দেশনা রয়েছে। কিন্তু ইসলাম ফিলিং স্টেশন সেই নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি করছিল। অভিযোগের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com