ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বুদ্ধিবৃত্তিক, যুক্তিনির্ভর, কেন্দ্রীয় বিতার্কিক সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (আইইউডিএস) আয়োজনে ‘আইইউডিএস ইলেক্টোরাল ডিবেট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বাদ মাগরিব ক্যাম্পাসের জিয়ামোড় সংলগ্ন স্থানে ‘আইইউডিএসের নির্বাচন নিয়ে প্রার্থীদের ইশতেহার' শীর্ষক এ বিতর্কটি অনুষ্ঠিত হয়।
দুই পর্বের বিতর্কের প্রথম পর্বে সাধারণ সম্পাদক প্রার্থীরা এবং দ্বিতীয় পর্বে সভাপতি প্রার্থীরা নিজেদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। এতে উপদেষ্টা ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি নাহিদুর রহমান, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি রায়হান বিশ্বাস, লালন শাহ্ হল ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়ামান মোস্তাহসিন, শাহ্ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি সোলাইমান তালুকদার।