রংপুরের বদরগঞ্জে এক কৃষকের খামখেয়ালিতে চার হাজার গ্রামবাসীর দুর্ভোগ

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৫:০৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৫:০৪:১৫ অপরাহ্ন
 
 
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন মাটিয়ালপাড়া গ্রামে এক কৃষকের খামখেয়ালিপনার কারণে প্রায় ৪ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। অভিযোগ উঠেছে, ওই কৃষক নিজের জমির কাজের সুবিধার্থে পল্লীবিদ্যুতের খুঁটির (পোল) টানা তার খুলে দিলে বিদ্যুৎটি পোলটি রাস্তায় আড়াআড়ি ভাবে পড়ে যায়।। এতে দুই পাশের মানুষের ভ্যান,সাইকেল,মোটরসাইকেল পারাপার বন্ধ হয়ে পড়ছে। এছাড়াও  বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হওয়ায় পুরো গ্রামের  তিন দিন থেকে অচলাবস্থা সৃষ্টি হয়।অভিযুক্ত ঐ কৃষকের নাম আব্দুল মান্নান। 
 
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার আব্দুল  মান্নান তার জমির সুবিধার জন্য বিদ্যুৎ খুঁটি সংযোগ এর  টানা তার খুলে ফেলেন।  হঠাৎ রাতে খুঁটিটির রাস্তায় হেলে পড়ে যায়। এতে  করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে গ্রামবাসী চরম বিপাকে পড়েন। রাত নামার সঙ্গে সঙ্গে অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। ঘরে ঘরে পানি তোলা, মোবাইল চার্জ, শিক্ষার্থীদের পড়ালেখা—সবকিছুতেই দেখা দেয় মারাত্মক সমস্যা।
 
এলাকাবাসীর অভিযোগ, কৃষকের এমন অমানবিক  সিদ্ধান্তের কারণে শুধু বিদ্যুৎ নয়, নিত্যদিনের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। অনেকেই জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
 
স্হানীয় মহুবার হোসেন বলেন, মান্নান নিজের সুবিধার জন্য হাজারও মানুষ তিন দিন থেকে কষ্টে আছে।আমরা দ্রুত লাইনটি সংযোগ চাই। 
 
রানা আহমেদ নামে আরেক যুবক বলেন, তিন দিন থেকে বিদ্যুৎ না থাকায় ছেলে মেয়ে নিয়ে রাতে গরমের জন্য ঘুমাতে পারিনা।এছাড়াও খামারে গরুগুলো বিদ্যুৎ না থাকায় দাপাদাপি করছে।আমরা খুব তাড়াতাড়ি বিদ্যুৎ চাই।
 
বদরগঞ্জ দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, আব্দুল মান্নান অসচেতনতার কারনে মানুষগুলো খুব কষ্টে আছে। 
 
এ বিষয়ে বদরগঞ্জে  পল্লী বিদ্যুৎ এর মহাব্যবস্হাপক বিপ্লব কুমার পাল   জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে। তারা বলেন, অনুমতি ছাড়া বিদ্যুতের কোনো স্থাপনা স্পর্শ বা পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
 
 
 
এদিকে, এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com