শাজাহানপুরে ইট-বালু ব্যবসার দ্বন্দ্বে দিনদুপুরে যুবক খুন

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৩৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৩৬:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যদিবালোকেও রকি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দুইটার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রকি উপজেলার গন্ডগ্রাম নতুনপাড়া বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালু সরবরাহের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রকির বিরুদ্ধে একাধিক মামলা আছে। আজ দুপুরে বনানী কাস্টমস অফিসের সামনে একদল দুর্বৃত্ত রকিকে কুপিয়ে ফেলে রাখে। পরে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের বড় ভাই রানা জানান, আমার ভাই ইট বালুর ব্যবসা করত। আজ মোবাইলে কল দিয়ে তাকে বনানী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে দুপুরে এলাকার লোকজনের কাছে শুনতে পাই তার লাশ পড়ে আছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে রকির প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, স্থানীয়দের খবরে আমরা লাশ উদ্ধার করি। নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছি। পরে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com