ইয়াবাসহ পালাতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৩:২৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৩:২৯:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন পুলিশ। বৃহস্পতিবার সকালে পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি নুরুল হক (২০), বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে লাল রঙের শপিং ব্যাগের ভিতরে নীল পলিপ্যাকে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দতালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ৮-এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন,
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবেশ ও বিস্তার রোধে আমাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com