কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০১:১৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০১:১৬:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল। যানবাহনে জ্বালানি তেল সরবরাহে শৃংখলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২ জনের হাতে কার্ড তুলে দিয়ে অঅনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহবায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী ও সদস্য মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুয়েল কার্ডের জন্য আবেদনপত্র যাচাইবাছাই শেষে প্রথম দিনে ২৮০ জনকে কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড যাচাই ও বিতরণে উপজেলা প্রশাসন হতে একটি কমিটি করা হয়েছে। সে কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ও চাকরিজীবীগণকে পল্লী উন্নয়ন অফিস হতে কার্ড বিতরণ করা হচ্ছে। আবেদনকারীদের চাহিদার ভিত্তিতে ও পেশার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে শৃংখলা ফিরিয়ে আনতে ও জ্বালানি তেল মজুদ রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার হতে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা হবে বলেও প্রশাসনের এ কর্মকর্তা জানান। কার্ড বিতরণ চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com