​নরখাই ও শেরখাই খাল খননের জের।। নবীগঞ্জে সাংবাদিক আলী বিডির উপর হামলার ঘটনা নিয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের।

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৫৮:৪৭ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি।

নবীগঞ্জে শেরখাই ও নরখাই নদীর খাল খননের নিউজ প্রকাশের জের ধরে  স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে  গতকাল নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। এদিকে গুরুতর আহত সাংবাদিক আলী বিডি এখন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মামলাটি এখনও রেকর্ড করেননি।

মামলার বিবরনে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নরখাই শেরখাই নদীটি সরকারী ভাবে জাইকা প্রকল্পের অধীনে নদী খননের কাজ বিগত ৩বছর পূর্ব হইতে চলিয়া আসিতেছে। ভিযুক্ত আসামি শাহান চৌধুরী শেরখাই ও নরখাই নদী খননের সাব ঠিকাদার। সে অত্যান্ত খারাপ, দাঙ্গাবাজ, অত্যাচারী, জুলুমবাজ প্রকৃতির লোক। সে যুবলীগের রাজনীতি করে। আওয়ামীলীগ সরকারের আমলে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল হাতে নিয়া ঘুরাফেরা করিত। কেহ তাহার কাজের প্রতিবাদ করিলে চাইনিজ কুড়াল নিয়া হত্যা করার জন্য ধাওয়া করিত। সে কোন প্রকার বিচার পঞ্চায়েত আইন কানুনের তোয়াক্কা করে না।

বিবাদী শাহান চৌধুরী শেরখাই ও নরখাই নদীতে বুক সমান পানির মধ্যে ডেকো মেশিন দিয়ে খনন প্রকল্পের কাজ করিতেছেন। খনন প্রকল্পের এই অনিয়মের বিষয় বিভিন্ন স্থানীয় পত্রিকা ও জাতীয় প্রত্রিকায় প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, নবীগঞ্জ উপজেলা, দুদক ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করেন। পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে আসামি শাহান চৌধুরী গংরা হত্যা করার হুমকি দেয়।


 গত ১৩ এপ্রিল সাংবাদিক আলী বিডি মোটরসাইকেল যোগে বাড়ি হইতে কামারগাঁও বাজারে আসেন,এসময় সে মুহিবুর রহমানের কাপড়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখিয়া পায়ে হেটে রুয়েল মিয়ার দোকানে যাওয়ার পথে পূর্ব হইতে কাঠের শক্ত রুইল নিয়া ঔৎ পাতিয়া বসে থাকা বিবাদী শাহান চৌধুরী আমার পথরোধ করিয়া আক্রমন করে  এসময় হাতে ও পায়ে  গুরুতর হাড়ভাঙ্গা জখম করে। এসময় তার বাম হাত ও বাম হাতের কনুইয়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। এসময় বাম হাতের মধ্যমা ও তর্জনি আঙ্গুলে পড়িয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। 

পরে সাংবাদিক আলী হোসেন আলী বিডিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জনা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আগামীকার ২২এপ্রিল তার বাম হাতের অপারেশন করার তারিখ নির্ধারন করেন। আর্থিক সংকটের কারনে অপারেশন করাইতে পারছেন না। ্এব্যাপারে নবীগঞ্জ থানা ওসি তদন্ত দুলাল মিয়া জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com