রংপুরে র‌্যাব ১৩ ও জেলা প্রশাসন কর্তৃক যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০২ জন ব্যাক্তিকে কারাদন্ডসহ ৬৩০ লিটার ডিজেল জব্দ।

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৬:৩৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৬:৩৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রংপুরে র‌্যাব ১৩ ও জেলা প্রশাসন  কর্তৃক যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০২ জন ব্যাক্তিকে কারাদন্ডসহ ৬৩০ লিটার ডিজেল জব্দ। 
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেড ভঙ্গ, বাজার মনিটরিং এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ২২/০৪/২০২৬ তারিখ রাত ০১.০০-০৩.০০ ঘটিকায় রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন পূর্বজলকরিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত  পরিচালনা করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(খ)/৪/৫ ধারায় অবৈধভাবে জ্বালানি তেল ৬৩০ লিটার ডিজেল মজুদ করে রাধার অপরাধে ১। মোঃ হানিফ মিয়া, পিতা-মৃত হামিদ মিয়া, এবং ২। মোঃ শাহিন মিয়া, পিতা-মৃত লোকমান, উভয় সাং-পূর্বজলকরিয়া, থানা-হাজীরহাট, রংপুরদ্বয়কে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করাসহ মজুদকৃত ৬৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। 
 
 এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com