রাউজানে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:০৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:০৩:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টায় রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ মুহাম্মদ বজলুর রহমান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আজগর (৬০) উপজেলার হাজীপাড়া গ্রামের হাফেজ ছালামত উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজগর বড় মৌলানা শাহ (রাহ.) মাজারের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় উত্তর দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি উল্টে গিয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদপুর মুয়াজ্জিন বাড়ির মো. রায়হানসহ তার গাড়িতে থাকা আরো ১ আরোহী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের ভাতিজা ও রাউজান আরআরএসি স্কুলের শিক্ষক মাওলানা মো. জসিম উদ্দিন জানান, আমার চাচার ছেলের বিবাহ ছিল রাতে। একটি দুর্ঘটনা সবকিছু বিষাদ করে দিয়েছে। হাফেজ মুহাম্মদ বজলুর রহমান সড়কের হাজীপাড়া এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। তাই এখানে স্পিড ব্রেগার দেওয়া খুবই জরুরি।

রাউজান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]