​মির্জাগঞ্জে বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি কামনায় মহানাম যজ্ঞানুষ্ঠান

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:৪৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:৪৭:১২ অপরাহ্ন


এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার ( ২১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সুবিদখালী বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।

সংকীর্তন পরিবেশনায় রয়েছে, বন্ধ বিহারী সম্প্রদায় ঢাকা, গৌরহরি সম্প্রদায় ঝিনাইদহ, বিষ্ণু মন্দির সম্প্রদায় মাদারীপুর, সত্য নারায়ণ  সম্প্রদায় বরিশাল, রাধাকৃষ্ণ সম্প্রদায় মাগুরা, মা সারদা সম্প্রদায় গোপালগঞ্জ।

আগামী শুক্রবার অরুণোদয় পর্যন্ত হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। পরে কুজভঙ্গ, মহাপ্রভুর ভোগরাগম ভোগদর্শন, শান্তি আর্শিবাদ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। 

মন্দির কমিটি সাধারণ সম্পাদক বাবুল কর্মকার কালু বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এতে প্রতিদিন শত শত হিন্দু নারী পুরুষ উপস্থিত থেকে মহানাম সংকীর্তন শ্রবণ করে। উপস্থিতিদের জন্য প্রতিদিন দুপুরে ও রাতে অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]