​বোয়ালখালীতে এসএসসি পরীক্ষার্থী ৩১৪৬ জন, ১ম দিনে অনুপস্থিত ১১

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

সারাদেশের ন্যায় বোয়ালখালীতে শুরু  হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে প্রথম দিনে ৩ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাতে অনুপস্থিত ছিল ১১জন শিক্ষার্থী।

কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে কেন্দ্র পরিদর্শন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার ভুমি কানিজ ফাতেমা।

নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুক বলেন,

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্র মনিটরিংসহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]