মোদিকে ‘সন্ত্রাসী’ বলার ব্যাখ্যা দিলেন কংগ্রেস সভাপতি খাড়গে

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৬:৪৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৬:৪৭:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন করার পর তার ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

খাড়গে বলেন, ‘আমি বলিনি তিনি একজন সন্ত্রাসী। আমি বোঝাতে চেয়েছি মোদি সবসময় মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে ভয় দেখান। ইডি, আয়কর বিভাগ ও সিবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো তার হাতে। তিনি সেগুলোর অপব্যবহার করছেন। এই প্রেক্ষাপটেই আমি বলেছি তিনি সন্ত্রাস সৃষ্টি করছেন।’

মঙ্গলবার (২১ এপ্রিল) তামিলনাড়ু নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও এআইএডিএমকে জোটের সমালোচনা করতে গিয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘কীভাবে এই এআইএডিএমকে-র লোকজন মোদির সঙ্গে যোগ দিতে পারে? তিনি একজন সন্ত্রাসী। তার দল সাম্য ও বিচারে বিশ্বাস করে না। তাদের সঙ্গে হাত মেলানোর অর্থ হলো গণতন্ত্র এবং অন্নদুরাই, কামরাজ ও আম্বেদকরের দর্শনকে দুর্বল করা।’

কংগ্রেস নেতার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির পক্ষ থেকে কংগ্রেসকে ‘আর্বান নকশাল পার্টি’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর দুই দিন আগে প্রধানমন্ত্রী মোদি নারী সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের সমালোচনা করে ‘ভ্রূণহত্যা’র মতো শব্দ ব্যবহার করেছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]