মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:১৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:১৬:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কুয়াকাটায় মধাপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার নেতৃত্বে এক জেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো ভাই রাজিব। তিনি অভিযোগ করেন, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে মদ্যপানে বাধা দেওয়ার জেরে ধুলাসার ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্বাস গাজীর নেতৃত্বে ছিদ্দিক ও জাবেদ গাজীসহ ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, হামলাকারীরা বাড়ির উঠানে থাকা মিজান হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার বাবা শাহ আলম হাওলাদারকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেয়।

তাদের রক্ষা করতে এগিয়ে এলে প্রতিবেশী মেশকাত, লিমন ও বসারসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত মিজান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার দাবি করে, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শ্রমিক দলের সাবেক নেতা আব্বাস গাজী।

এ ঘটনায় মিজান হাওলাদারের বাবা শাহ আলম হাওলাদার কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন,
যা বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]