দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:২৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:২৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভোলার দৌলতখানের মেঘনায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অবৈধ ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন উপজেলার মাছঘাটসংলগ্ন পাতার খাল এলাকার মেঘনায় অবৈধভাবে পরিবহনকালীন অভিযান চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার জ্বালানি তেল পেট্রোল জব্দ করে।

 
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া সেলের তথ্যে জানা যায়, জব্দকৃত ২২ ড্রাম জ্বালানি তেল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে হেফাজতে নেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন আমার দেশকে বলেন, জব্দকৃত ৪ হাজার লিটার জ্বালানি তেল পেট্রোল পরবর্তীকালে সরকারি মূল্য অনুযায়ী বিক্রি করে সরকারের রাজস্ব কোষাগারে জমা দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com