ইরান হামলার সংবাদ কভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমে ট্রাম্পের ক্ষোভ

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:৫৩:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:৫৩:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে সংবাদ প্রচারের জন্য দেশটির বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি বিশেষভাবে সিএনএনসহ অন্যান্য সংবাদমাধ্যমকে নিশানা করেন।

ট্রাম্প লিখেছেন, “অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস। ফলে সেগুলো পুনরুদ্ধার করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।”

তিনি আরও বলেন, “ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তারা সবসময়ই খাটো করে দেখানোর চেষ্টা করে।”

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র “বড় ব্যবধানে জিতছে”। তবে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হচ্ছে, যেন যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে।

তিনি আরও অভিযোগ করেন, “শত্রুরা বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা এসব একই ধরনের মিডিয়া রিপোর্ট দেখছে। আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের পক্ষে কাজ করছে, কিন্তু তা কখনোই ঘটবে না, কারণ আমি দায়িত্বে আছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]