নেতানিয়াহু, পুতিন ও ট্রাম্পকে ‘শিকারি’ বলল অ্যামনেস্টি

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:৩৯:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:৩৯:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ইসরাইল, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের “লোভী শিকারি” (voracious predators) বলে অভিহিত করেছে। যারা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে “নির্মম সহিংসতা” বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো দুর্বল হয়ে পড়ছে।

তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বব্যবস্থায় “অত্যন্ত নাটকীয় প্রভাব” ফেলেছেন এবং তাদের আচরণ অন্য নেতাদেরও একই ধরনের পথে উৎসাহিত করছে।

রিপোর্টে বলা হয়, বিশ্বজুড়ে “কর্তৃত্ববাদী নীতি ও দমনমূলক আচরণ বৃদ্ধি পেয়েছে” এবং বিভিন্ন দেশে মৌলিক নাগরিক স্বাধীনতার ওপর আঘাত বাড়ছে।

গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং ইরান–ইসরাইল সংঘাতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এসব সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাজ্যকেও সমালোচনায় আনা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দমননীতি নিয়ে।

অ্যামনেস্টি বলেছে, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বেসামরিক হত্যাকাণ্ড স্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]