বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকা হতে ১৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:৫২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৫২:৪৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকা হতে ১৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ 
 
মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২০/০৪/২০২৬ তারিখ, ভোর ০৬:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৩ (তেরো) কেজি গাঁজাসহ  আসামি ১। মোঃ ইব্রাহিম হাওলাদার (১৯), পিতা: আবু জাফর হাওলাদার, সাং: ৮/ঘ গগণ বাবু রোড, ২য় গলি, থানা: খুলনা সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করে। 

 এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ১৩ (তেরো) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]