নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া সিমেন্টবোঝাই ইঞ্জিনচালিত একটি কাঠের বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী জানায়, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করা হয়। টহলরত নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ দ্রুত সেখানে পৌঁছে “এফবি আব্দুর রহমান–২” নামের বোটটি আটক করে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে বোট থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা সিমেন্ট ও বোটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌবাহিনী। পাশাপাশি দেশের সমুদ্রসীমায় অবৈধ পাচার, চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।