কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে ৮ কেজির ২ চিতল ধরলেন এক জেলে

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:৪৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:৪৪:৫৪ অপরাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে আট কেজি ওজনের দুটি চিতল মাছ ধরেছেন এক জেলে।
 
রোববার (১৯ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে মাছ দুটি ধরেন মোঃ আবু তালেব নামের ওই জেলে।
 
স্থানীয়রা জানান, মোঃ আবু তালেব নিয়মিত ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরে। রোববারও তিনি মাছ ধরতে নদে নামেন। আজ দুটি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে একটি মাছের ওজন ৭ কেজি এবং অপরটির ওজন ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয়দের কাছে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি করেন।
 
জেলে মোঃ আবু তালেব বলেন, নদের গভীর পানিতে জাল ফেলি। পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুবে জালের ভিতর থেকে মাছ ধরি। দুটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করে দিয়েছি।
 
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম আকন্দ বলেন, জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য বিধিনিষেধ বাস্তবায়ন এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলায় মাছের বংশ বৃদ্ধি হচ্ছে। আশা করি, জনসাধারণ আরও সচেতন হলে মাছ আরও বাড়বে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]