​সান্তাহার প্রেসক্লাবের নবাগত কমিটি ঘোষণা; সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:৫৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:৫৩:২৫ পূর্বাহ্ন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার  আদমদীঘিতে ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবের নবাগত কমিটি ঘোষণা করা হয়েছে।সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক বক্করকে নির্বাচিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে বাৎসরিক আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।


সকল সদস্যের কণ্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক খায়রুল ইসলামকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক বক্করকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। কণ্ঠ ভোটের নির্বাচন পরিচালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক রায়হানুল ইসলাম রতন। পরবর্তীতে এগারো সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]