নেত্রকোণায় কাল থেকে ৭২৩ কেন্দ্রে এমআর টিকাদান শুরু

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:২৪:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:২৪:১৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণায় জরুরি হাম ও রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল)বিকেলের দিকে জেলা প্রেসক্লাব হলরুমে এ সম্মেলনের আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়।

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, সোমবার সকাল ৮টা থেকে জেলার ১০ উপজেলার ৭২৩টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এমআর টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, নতুন শিশুদের পাশাপাশি আগে টিকা নেওয়া শিশুদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৫ হাজার ডোজ টিকা কম থাকলেও এক-দুই দিনের মধ্যে তা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলেও জানান তিনি।

এ সময় মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]