​জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৩২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৩২:১৫ অপরাহ্ন

মোঃরাকিব হাসান জামালপুর।  

জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

রবিবার (১৯ এপ্রিল) বিকেল শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, জামালপুর আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ মোঃ ওয়ােরেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ রাকিব ইসলাম,জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক,জামালপুর জেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল হকসহ  কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

বক্তব্য বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সপ্তাহব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করে। সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি ও ভবিষ্যৎ উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]