পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:৩৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:৩৪:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর পোরশা উপজেলায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম চৌধুরী নামের এক কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (রাত ৮টা) উপজেলার সারাইগাছী–সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শামীম চৌধুরী নওগাঁর সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের মৃত দুলাল চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শামীম চৌধুরী একটি মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছালে তাকে সন্দেহজনকভাবে থামানো হয়।

পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। একই সঙ্গে তার ব্যবহৃত সুজুকি জিকসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]