পুরুষদের কাজের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:২৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:২৮:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
তেলের জন্য পাম্পে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে । সারাদিন পাম্পে অবস্থানের কারণে ব্যাহত হচ্ছে দিনের অন্যান্য কাজ। পুরুষদের কাজের চাপ কমাতে তেলের লাইনে দাঁড়িয়ে ছিলেন নারীরা।

শনিবার চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে মহিলাদের দীর্ঘ লাইন দেখা গেছে। উপজেলার সন্তোষপুরে অংগন ফিলিং স্টেশনে গিয়ে পুরুষদের পাশাপাশি মহিলাদের ডিজেল কার্ড ও তেলের বোতল হাতে করে অপেক্ষা করতে দেখা যায়। পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে তারা লাইনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন। আকলিমা খাতুন নামের এক নারী বলেন, আমার স্বামী তেল নিতে আসলে পাম্পেই দিন পার হয়ে যায়। এতে ফসলের মাঠে অন্যান্য কাজ হয়না। যার কারণে আমার স্বামীকে কৃষি জমিতে কাজে পাঠিয়ে লাইনে দাঁড়িয়েছি।

আসমা খাতুন নামের আরেক নারী বলেন, আমাদের কৃষি মালামাল বহনের জন্য পাওয়ারট্রলি রয়েছে। বাড়ির পুরুষ সদস্যরা তেল নিতে আসলে সেইদিন গাড়ির চাকা আর ঘুরে না। আয় রোজগার বন্ধ থাকে। তাই পুরুষদের কাজে পাঠিয়ে আমি নিজে এসেছ।

ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, পুরুষদের পাশাপাশি মহিলাদেরও লাইন রয়েছে। পাঁচজন পরুষকে তেল দেওয়ার পর নারীদের লাইন থেকে একজনকে তেল দেওয়া হচ্ছে। উপজেলার অন্যান্য পাম্প গুলোতেও নারীদের লাইন চোখে পড়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]