নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা সড়কের আকরতমা এলাকায় ধানক্ষেত থেকে মিন্টু মিয়া (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত মিন্টু মিয়া নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা। তিনি রামগঞ্জের ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার নামের একটি ইটভাটার শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতের মালিক জমি দেখতে গিয়ে লাশটি দেখতে পান। লাশের মুখে গামছা বাঁধা ছিল।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।