মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি)

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৩৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৩৫:০০ অপরাহ্ন
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি  :

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ  (১৮ এপ্রিল) সকাল ১০ টায়  কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পুন: খনন প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলার বহেরাতলা বাজার থেকে আলগী পাতাকাটা বাজার হয়ে ভাঙ্গা পোল পর্যন্ত ৭. ২৫ কিলোমিটার খাল পুন: খনন  কাজের শুভ উদ্বোধন করেন জনাব  মো: রুহুল আমিন দুলাল (এম পি)।

 এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, মঠবাড়িয়া পৌর বিএনপি'র সভাপতি জসীম উদ্দীন ফরাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]