হরমুজ প্রণালি আবারো বন্ধের ঘোষণা দিলো ইরানের নৌবাহিনী

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৪৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৪৭:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে শিপিং সূত্রগুলো নিশ্চিত করেছে।

রেডিও বার্তায় মার্চেন্ট ভেসেল বা বাণিজ্যিক জাহাজগুলোকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে কোনো জাহাজকেই এই পানিপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

ইরানের এই ঘোষণাটি একটি আকস্মিক মোড় হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর আগে দেশটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। পানিপথটির প্রকৃত অবস্থা নিয়ে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে গভীর বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তারা বর্তমান পরিস্থিতি স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com