নিজস্ব প্রতিবেদক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় পাকিস্তানি প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন এরদোয়ান। তুরস্কে শুরু হওয়া আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি আরব ও কাতার সফর শেষ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী তার ত্রিদেশীয় সফরের তৃতীয় ধাপে তুরস্কে পৌঁছানোর একদিন পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।
শেহবাজ শরিফের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে আঙ্কারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজকে তুরস্কে স্বাগত জানান প্রেসিডেন্ট এরদোয়ান এবং আন্তালিয়া কূটনীতি ফোরামে অংশ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।
দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। শান্তি প্রচেষ্টায় এরদোয়ানের দৃঢ় সমর্থন ও উৎসাহের জন্য তাকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ ।
দুই নেতা টেকসই ও দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বর্তমান সুযোগকে কার্যকরভাবে কাজে লাগানোর গুরুত্বের ওপরও জোর দেন।
ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং শান্তি ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে পাকিস্তান ও তুরস্কের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার সংকল্প পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠক সমাপ্ত করেন উভয় নেতা ।
এরআগে রিয়াদ ও দোহা সফরকালে শেহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন।