মার্কিন বিমানবাহী রণতরিতে খাদ্যের তীব্র সংকট, যা জানা গেল

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১২:১৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:১৪:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরি এবং উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ত্রিপোলিতে খাদ্য সংকটের যে খবর ছড়িয়েছে, তা ‘মিথ্যা’।

 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে প্রায় খালি খাবারের ট্রে দেখা যায়, যা দাবি করা হয়, এ দুই জাহাজে অবস্থানরত নাবিকদের জন্য পরিবেশন করা হয়েছে। ফলে জাহাজ দুটিতে তীব্র খাদ্য সংকটের খবর ছড়িয়ে পড়ে। এদিকে, বর্তমানে জাহাজ দুটি মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন রয়েছে।


এ বিষয়ে দেশটির নৌবাহিনীর প্রধান এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, উভয় জাহাজেই নাবিকদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যকর খাবার মজুত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নাবিক ও মেরিনদের স্বাস্থ্য ও সুস্থতাই তার সর্বোচ্চ অগ্রাধিকার এবং সবাই পুষ্টিগতভাবে সুষম খাবার পাচ্ছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com