শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৩৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৩৩:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে সুবর্ণা আক্তার নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে মার্জিয়া আক্তার মিম।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

শুক্রবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্প সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ঘটনাটি ঘটেছে।

নিহত সুবর্ণা আক্তার (১৭) খোজেখানী গ্রামের মো. শ্যামল মোড়লের মেয়ে এবং নিখোঁজ মার্জিয়া আক্তার মিম (১৭) একই গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ মার্জিয়ার ছোট বোন হামিদা আক্তার জানান, দুপুর একটার দিকে কয়েকজন মিলে নদীতে গোসল করতে নামে। এ সময় মিম ও তার বান্ধবী সুবর্ণা হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে খোঁজাখুঁজি শুরু করেন । সুবর্ণার লাশ উদ্ধার করেন তারা।

সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, “তারা কেউই সাঁতার জানতো না। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করি।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন জানান, ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]