নিজস্ব প্রতিবেদক
রংপুরে র্যাব-১৩ এর অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রংপুরে র্যাব-১৩ এর অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অভিযানে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৬/০৪/২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় রংপুর জেলার রংপুর জেলার কোতয়ালী থানাধীন চন্দনপাট ইউনিয়নের অন্তর্গত সাহাবাজপুর সাকিনস্থ লাহিড়ীর হাট বাজার এর বিসমিল্লাহ ষ্টোর এর সামনে রংপুর থেকে বদরগঞ্জগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের হেফাজতে থাকা ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। পারভেজ হোসেন (৩৩), পিতা- বাবুল হোসেন, মাতা-সুলতানা বেগম ২। মোঃ আসিফ (৩৫), পিতা- জয়নাল শেখ, মাতা-নাজমা বেগম উভয় সাং-নতুন বাজার, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।