​কুবির ইকোনমিক্স অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১০:৫৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১০:৫৯:১৪ অপরাহ্ন


কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ইকোনমিক্স অ্যালামনাই এসোসিয়েশন কুমিল্লা ইউনিভার্সিটি (EAACoU)’–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ৩য় ব্যাচের শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন।

বুধবার (১৫ এপ্রিল) আহ্বায়ক কমিটির সভাপতি মোসাঃ নয়ন তারা ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মাসুম শিবলী, মো. তাইফুল ইসলাম রনি এবং মোহি উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইমরান হোসেন, মেহরাজ শারবিন রিম্মি, ইসরাফিল আলম এবং মাহবুবুজ্জামান শামীম। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দেওয়ান মো. নাফিউর রহমান, মো. শাদ্দাম হোসেন রাজু এবং মো. আমজাদ হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন স্বর্ণা মজুমদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মোতিউর রহমান মিঠু। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. এমরান আল হাসান। কল্যাণ ও তহবিল সম্পাদক হিসেবে রয়েছেন মো. আদনান কাউসার রায়হান। আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন শাকিলা আক্তার মেরি।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. খোরশেদ আলম রুবেল, বিউটি নাহিদা সুলতানা, মো. নাসির উদ্দিন পাটোয়ারী, শারমিন ইসলাম জুঁথি, আয়েশা আক্তার অনু, নুসরাত শাহরিয়ার, মিশু, আব্দুল্লাহ আল মামুন, মো. আমজাদ হোসেন, মো. আবেদিন কবির, মো. হেলাল উদ্দিন, আব্দুর রহমান, সওকত আলী, রাকিবুল ইসলাম, মো. মহিউদ্দিন জয় এবং মাহাফুজুল এরফান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, “আলহামদুলিল্লাহ। অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য সংশ্লিষ্ট সকল সিনিয়র, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই আমরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারব। এই পথচলায় অর্থনীতি বিভাগের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

নবগঠিত কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে সবার আন্তরিক ভালোবাসা ও সমর্থনে সিক্ত হচ্ছি। পাশাপাশি লক্ষ্য করেছি, প্রাথমিকভাবে ঘোষিত কমিটিতে কিছু সংযোজন-বিয়োজনের প্রয়োজন আছে। বিভিন্ন ব্যাচ থেকে যারা স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করে উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে কমিটি চূড়ান্ত করা হবে।”

উল্লেখ্য, উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]