চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৬:০০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৬:০০:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মর্মান্তিক মৃতু হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন- জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে রাসেল (২৫) এবং তাজিমুদ্দিনের ছেলে দর্শনার এমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আজিমুদ্দিন (১৪)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, ঘোষনগর গ্রামের রাসেল সকাল থেকে বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। বেলা ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যেহেতু বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তাই পরিবারের আবেদন ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।

এদিকে দামুড়হুদায় বজ্রপাতে তাজিমুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দর্শনা থানা ওসি (তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তাজিমুল ইসলাম পার কৃষ্ণপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে এবং মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

প্রতিবেশী নাইমুর রহমান বলেন, দুপুরে তাজিমুল তার বাবার সাথে মদনা মাঠে ঝাল লাগাতে গিয়েছিল। ঝাল লাগানো শেষ করে জিনিসপত্র গোছানোর সময় বাবার সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]